Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

BN DESK
02 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক মসজিদের ইমামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে মো. নাহিদ হাসান (২০) নামে ওই ইমাম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেনের ছেলে এবং সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।

আহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় কয়েকজন বখাটে যুবক প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইমাম নাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে একদল মাদকাসক্ত যুবক ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন

এ ঘটনায় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহানসহ ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজনরা। তারা জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

B
BN DESK | 26 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার