Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রায়পুরে ট্রাকচাপায় এক তরুণ নিহত

BN DESK
10 October 2025, 03:31 PM পড়তে ১ মিনিট
রায়পুরে ট্রাকচাপায় এক তরুণ নিহত

লক্ষ্মীপুরে রায়পুর উপজেলায় ট্রাকচাপায় রায়হান হোসেন সুজন নামে এক তরুণ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের চৌধুরীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানা, সকালে মোটরসাইকেল নিয়ে বের হয় রায়হান। চৌধুরীর পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছিল। কিন্তু চাঁদপুর পৌঁছানোর আগেই রায়হানের মৃত্যু হয়।

রায়হানের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নাজড়িত কণ্ঠে তার মা বলেন, আমার ছেলে সকালে বেরিয়ে গেল, আর ফিরবে না-এটা ভাবতেই পারছি না। ওর তো জীবন শুরুই হলো না।

বাবা সিরাজুল ইসলাম বলেন, আমার ছেলেটা খুব ভদ্র ছিল। সামনে ওর অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল।

দুর্ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম নামে এক স্থানীয় বলেন, ট্রাকগুলো ভয়ংকর গতিতে চলে। অনেকবার বলেছি প্রশাসনকে, কেউ শোনে না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি আটক করা না গেলেও চালককে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। ট্রাকটি আটক করতে অভিযান চলছে।

সড়ক দুর্ঘটনার এমন মর্মান্তিক ঘটনার পর স্থানীয় সচেতন মহল দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিড ব্রেকার, সাইনবোর্ড ও ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, নিরাপদ সড়কের দাবি বারবার উঠলেও কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিদিনই অকালে ঝরছে প্রাণ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রায়পুরে ট্রাকচাপায় এক তরুণ নিহত

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার