Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিকশাচালককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

BN DESK
05 September 2026, 02:25 AM পড়তে ১ মিনিট
রিকশাচালককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় ‘গরুর কুড়া’ দেওয়ার কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে আনোয়ার মিয়া (৫৫) নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার মিয়া উপজেলার হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুস ছত্তারের ছেলে। এ ঘটনায় জড়িতের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন আনোয়ার মিয়ার প্রথম স্ত্রীর বর্তমান স্বামী শাহাদত হোসেনের দুই ভাই শাহ জাহান ও শাহ আলম এবং মো. পারভেজ।

পুলিশ জানিয়েছে, ১২-১৩ বছর আগে আনোয়ার মিয়ার প্রথম স্ত্রী শাহাদত হোসেনের সঙ্গে পালিয়ে যায়। এরপর থেকে তারা দীর্ঘদিন ধরে এলাকার বাইরে সংসার করছিলেন। কিছু দিন আগে ওই স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন শাহাদত। এরপর তার সঙ্গে কয়েক দফা বাকবিতন্ডা হয় আনোয়ারের। ওই সময় আনোয়ারকে হত্যার হুমকি দেন শাহাদত। এরই জের ধরে এ হত্যকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রিকশাচালককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

B
BN DESK | 28 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার