Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিকশা থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

BN DESK
04 September 2026, 12:12 PM পড়তে ১ মিনিট
রিকশা থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক:  কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে পথ থেকে তুলে শ্যালো মেশিন ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) সকালে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রী ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের রতন চন্দ্র সরকার।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

ওই ছাত্রী জানায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিকশায় বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ৫ থেকে ৬ জন যুবক অটোরিকশাটি থামিয়ে অটোরিকশাচালক ও তাকে মারধর করে টেনে হিঁচড়ে বিলের মাঝে একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে অটোরিশাচালককে বেঁধে রেখে ৫ যুবক তাকে ধর্ষণ করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযুক্ত ২ যুবককে তাৎক্ষণিক আটক করা হয়। পরদিন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রিকশা থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার