Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিজার্ভ ডেতে আবাহনী-মোহামেডানের বিশাল জয়

BN DESK
12 May 2026, 02:08 AM পড়তে ১ মিনিট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গতকাল বৃষ্টির কারণে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ শেষ করা যায়নি। রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচ দুটির ফল হয়েছে আজ। উভয় দলই মাঠ ছেড়েছে বিশাল ব্যবধানের জয় নিয়ে।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ২০০ রানে হারিয়েছে মোহামেডান। মতিঝিলের ক্লাবটির করা ৩৪৫ রানের জবাবে রূপগঞ্জের ইনিংস থেমেছে ১৪৫ রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং তোপে পড়ে গতকালই এক রকম হার নিশ্চিত হয়ে যায় দলটি। আজ কেবল হারের ব্যবধান কমিয়েছে রূপগঞ্জ।

গতকাল ৫৩ রানে ৫ উইকেট হারানো রূপগঞ্জ দেড় শ রানের কোটার কাছাকাছি যেতে পেরেছে সজিব মিয়া (৩৬ রান) এবং হুমায়ুন আহমেদের (২৮ রান) ব্যাটে। গতকালই ৪ উইকেট নিয়েছিলেন মৃত্যুঞ্জয়। আজ আরও এক ব্যাটারকে ফেরান এই বাঁহাতি পেসার। ১০ ওভারের কোটায় ৪১ রান দেন তিনি। এর আগে নাঈম শেখের ১৪৫ রানের ইনিংসে ভর করে এই পুঁজি পেয়েছিল মোহামেডান। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন এই ওপেনার। ইয়াসির আলী ৬৯ এবং পারভেজ হোসেন ইমন করেন ৪৬ রান।

পুবেরগাঁওতে মাহিদুল ইসলাম (৮৩ রান), মেহেরব হাসান (৭৭ রান) এবং মোসাদ্দেক হোসেনের (৬২ রান) ফিফটিতে ২৮৩ রান করেছিল আবাহনী। ১২ তম ওভার শেষে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১ উইকেট হারিয়ে ৪৯ রান করেছিল ব্রাদার্স ইউনিয়ন। জেতার জন্য আজ শেষ ৩৮ ওভারে ২৩৫ রান করতে হতো ব্রাদার্সকে। এই সমীকরণে ব্যাটিংয়ে নেমে ন্যূনতম লড়াই করতে পারেনি তারা; অলআউট হয়েছে ১১৭ রানে। ১৬৬ রানের জয় তুলে নিয়েছেন আবাহনী। ম্যাচসেরার পুরস্কার উঠেছে দলটির ব্যাটার মাহিদুলের হাতে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রিজার্ভ ডেতে আবাহনী-মোহামেডানের বিশাল জয়

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার