Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিয়াল মাদ্রিদের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম

BN DESK
07 September 2026, 08:11 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ২০২৫–২৬ মৌসুমে তৃতীয়বারের মতো চোটে পড়লেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম। রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগা ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এই চোটে প্রায় তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন ২২ বছর বয়সী এই তারকা।

ম্যাচের দশম মিনিটেই অস্বস্তিতে পড়েন বেলিংহাম। পরে পরীক্ষায় তাঁর ইনজুরির বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। যদিও ক্লাব আনুষ্ঠানিকভাবে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি।

রিয়াল-ভিত্তিক সংবাদমাধ্যমগুলোর মতে, এই সময়ে ভ্যালেন্সিয়া, রিয়াল সোসিয়েদাদ, বেনফিকা, ওসাসুনা ও গেতাফের বিপক্ষে ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। টাইটেল রেসের গুরুত্বপূর্ণ সময়ে বেলিংহামের অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে দেখছে রিয়াল।

এদিকে চোটের কারণে এদার মিলিতাওও অন্তত দুই মাস মাঠের বাইরে থাকবেন। তবে স্বস্তির খবর হলো—আন্তোনিও রুডিগার, ফেরলাঁ মঁদি ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ধীরে ধীরে দলে ফেরার পথে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রিয়াল মাদ্রিদের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম

B
BN DESK | 03 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার