Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিশাদের আরও উন্নতি দরকার : মুশতাক

BN DESK
02 September 2026, 05:02 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে উন্নতি করছেন রিশাদ হোসেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশেও এই লেগ স্পিনার তার জাত চিনিয়েছেন। বাংলাদেশে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন রিশাদ। পাকিস্তানের সাবেক কিংবদন্তী এই লেগ স্পিনার মনে করছেন গুগলিতে রিশাদের আরও উন্নতি দরকার।

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামী সোমবার থেকে একই দলের বিপক্ষে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। এর আগে আজ শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন মুশতাক। সেখানে রিশাদকে নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাধারণত স্পিনারদের উন্নতি চলমান প্রক্রিয়া। তবে নতুন কিছু নিয়ে রিশাদ কাজ করছেন কিনা প্রশ্নে মুশতাক বলেন গুগলির ভ্যারিয়েশন নিয়ে কাজ করা হচ্ছে। এই জায়গায় রিশাদের আরও উন্নতির দরকার।

মুশতাক বলেন, আমরা তার বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে কাজ করছি, ক্রিজ ব্যবহার করা নিয়েও কাজ করছি, বিশেষ করে তার গুগলি নিয়ে। তার গুগলিটা আরও একটু উন্নত করা দরকার। গুগলির অ্যাঙ্গেল, ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কোন দিকে বল করতে হবে, স্টাম্পের কাছে নাকি স্টাম্পের বাইরে, এসব বিষয় নিয়েও কাজ করছি।’ মুশতাকের মতে লেগ স্পিনারদের জন্য ক্রিজ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। 

এছাড়া রিশাদের অ্যাকশন নিয়েও কাজ করছেন মুশতাক তিনি বলেন, ‘ক্রিজ ব্যবহার করার পাশাপাশি তার বেসিক অ্যাকশন যেন শক্ত ও পুনরাবৃত্তিযোগ্য হয়, আমি সবসময় এই কথাটা বলি। আমার মনে হয় একজন লেগ স্পিনারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, লেগ স্পিনাররা অনেক সময় খরুচে হয়ে যেতে পারে। তাই আমরা তার অ্যাকশন নিয়ে কাজ করতে চাই, যাতে সে শুধু ভালো বলই না, ভালো ওভারও করতে পারে। এখন পর্যন্ত সে অনেক উন্নতি করেছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রিশাদের আরও উন্নতি দরকার : মুশতাক

B
BN DESK | 25 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার