Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিয়ালের প্রথম পরীক্ষায় জয়হীন আলোনসো

BN DESK
02 September 2026, 07:40 AM পড়তে ১ মিনিট
রিয়ালের প্রথম পরীক্ষায় জয়হীন আলোনসো

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে শুরুটা প্রত্যাশা মতো হয়নি জাবি আলোনসোর। ক্লাব বিশ্বকাপে শুরুটা করেছে ড্রয়ে। সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা। ড্রয়ের পর রিয়ালের কোচ অবশ্য ধৈর্য ধরতে বলেছেন। আরও জানিয়েছেন, যেসব পরিবর্তন আনতে চান, সেগুলোর জন্য সময় প্রয়োজন। 

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধে ভীষণ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ৩৪ মিনিটে তাদের এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া। যদিও এই অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। ৪১ মিনিটে পেনাল্টি স্পট থেকে আল হিলালকে সমতায় ফেরান রুবেন নেভেস। অথচ মাদ্রিদের জয়ের সুযোগ ছিল শেষ দিকে যোগ হওয়া সময়ে। পেনাল্টি পেয়েছিল তারাও। কিন্তু ফেডেরিকো ভালভারদের স্পট কিক অসাধারণ দক্ষতায় সেভ করে দেন প্রতিপক্ষ গোলকিপার ইয়াসিন বুনো। 

ম্যাচ নিয়ে আলনসো পরে বলেছেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশ ভালো ছিল। প্রথমার্ধে আমাদের অনেক কিছুতে ঘাটতি ছিল। ভারসাম্য ছিল না মোটেই। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা ছন্দ পরিবর্তন করতে সক্ষম, নিয়ন্ত্রণ আছে এবং প্রতিপক্ষের অর্ধে আরও বেশি খেলার সক্ষমতাও আছে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এখন আমাদের ইতিবাচক দিকগুলো নিয়ে সামনে উন্নতি করতে হবে।’

কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়ার পর রিয়ালে গত ৯ জুন নিজের প্রথম অনুশীলন সেশন করেছেন আলোনসো। তার পর যুক্তরাষ্ট্রে এসেছেন। নিজের কোচিং নিয়ে বলেছেন, ‘জানতাম সব কিছু সময় লাগবে। কিছু বিষয় রয়েছে পরিবর্তন প্রয়োজন। এটা শুধরে নিতে হবে। আমরা সেটা অবশ্যই করবো। তবে সব কিছুতে সময় লাগে। আমাদের ৯ দিন হাতে ছিল। অনেকের মাত্র তিনটি অনুশীলন সেশন গেছে। আমরা একটা প্রতিযোগিতায় আছি, কিন্তু এখানে শিখতে চাই এবং যা করতে চাই সেটা করতে সময় প্রয়োজন।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রিয়ালের প্রথম পরীক্ষায় জয়হীন আলোনসো

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার