Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিয়ালে কোচ হওয়ার দৌড়ে ক্লপ-আলোনসো

BN DESK
02 September 2026, 09:06 AM পড়তে ১ মিনিট
রিয়ালে কোচ হওয়ার দৌড়ে ক্লপ-আলোনসো

স্পোর্টস ডেস্ক : গত মৌসুম শেষেই লিভারপুলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। তারপর গত জানুয়ারিতে দায়িত্ব নেন রেড বুল গ্লোবাল সকারের প্রধান হিসেবে। যেখানে তিনি আরবি লাইপজিগ, নিউ ইয়র্ক রেড বুলস ও ব্রাজিলের ব্রাগান্টিনোসহ একাধিক ক্লাবের দেখভালের দায়িত্বে রয়েছেন। কিন্তু এসবের মাঝে তার রিয়াল মাদ্রিদে কোচ হয়ে ফেরার গুঞ্জন তৈরি হয়েছে। যদিও সেসব উড়িয়ে দিয়েছেন ক্লপের এজেন্ট। তার মতে ক্লপ রেড বুলে নিজের দায়িত্বে ভীষণ খুশি।  

মূলত চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর থেকেই জল্পনা শুরু হয়, বর্তমান কোচ কার্লো আনচেলত্তি হয়তো মৌসুম শেষে ক্লাব ছেড়ে দিতে পারেন। জার্মান সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, স্প্যানিশ জায়ান্টরা যাদের কোচ হিসেবে চায়, ক্লপ তাদের অন্যতম। এমন গুঞ্জন প্রশ্নে ক্লপের এজেন্ট মার্ক কোসি জানান, ৫৬ বছর বয়সী নতুন চাকরি ভালোভাবেই উপভোগ করছেন, ‘ক্লপ তার রেড বুলের নতুন দায়িত্ব নিয়ে ভীষণ খুশি।’ 

শুক্রবার একইভাবে আরবি লাইপজিগ কোচ জসল্ট লাও বলেছেন, তিনি কল্পনাও করতে পারেন না ক্লপ রিয়াল মাদ্রিদে যাচ্ছেন! তিনি বরং ক্লপের প্রভাবের প্রশংসা করে বলেছেন, ‘তিনি  প্রমাণ করেছেন যে তিনি একটি ক্লাব, এমনকি ৪০, ৫০, ৬০ জনের একটি বড় দলের মধ্যে একতা আনতে পারেন এবং সবাইকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি তার অভিজ্ঞতা, গুণাবলি ও শক্তি দিয়ে নিজের প্রতি আরও মূল্য যোগ করেন।’ ২৩ বছরের ক্যারিয়ারে লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ড ও মেইঞ্জে থাকাকালীন ক্লপ কখনই চাকরি থেকে বরখাস্ত হননি। বরং নিজ থেকেই বিদায় নিয়েছেন, যা কোচিং জগতে বিরল।

 রিয়ালের কোচ হওয়ার গুঞ্জনে নাম আছে বায়ার লেভারকুসেন কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় জাবি আলোনসোরও। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকেও ধরা হচ্ছে। তবে শুক্রবার আলোনসো বলেছেন, ‘এখনই’ তার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রিয়ালে কোচ হওয়ার দৌড়ে ক্লপ-আলোনসো

B
BN DESK | 19 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার