Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিয়াল মাদ্রিদকে ৪-০ তে উড়িয়ে ফাইনালে পিএসজি

BN DESK
02 September 2026, 07:10 AM পড়তে ১ মিনিট
রিয়াল মাদ্রিদকে ৪-০ তে উড়িয়ে ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে লুইস এনরিকের দল।

মেটলাইফ স্টেডিয়ামে হাইভোল্টেজ সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের প্রথম ২৪ মিনিটেই ইউরোপিয়ান ক্লাসিকোর ভাগ্য গড়ে ফেলে লা প্যারিসিয়ানরা। ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ভুলে ৬ মিনিটে প্রথম লিড নেয় পিএসজি। গোলবন্যার শুরুটা হয় স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজের হাত ঘরে। তিন মিনিট পরে আবারও রিয়াল ডিফেন্ডারের ভুল। এবার রুডিগারের ভুলের মাশুল দিতে হলো মাদ্রিদের ক্লাবটির। সেই সুযোগ কাজে লাগিয়ে জালে বল জড়ান ডেম্বেলে।

কোনো কিছু বুঝে উঠার আগেই ম্যাচের ২৪ মিনিটে আরও একবার উদযাপনে মাতে প্যারিসের ক্লাবটি। এবার দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন রুইজ। শুরুতেই রিয়ালের রক্ষণভাগ তছনছ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেয় লা প্যারিসিয়ানরা। ৩-০ গোলের লিডে থেকে বিরতিতে যায় পিএসজি। 

দ্বিতীয়ার্ধের শুরুতেও বজায় থাকে আক্রমণের ধারা। ৪৭ মিনিটে রিয়ালের জালে দুয়ে বল পাঠালেও অফসাইডের জন্য বাতিল হয় গোলটি। এরপর অনেক চেষ্টা করেও প্রতিপক্ষের জালে বল জড়ানো তো দূরে থাক, রক্ষণেও ভীতি ছড়াতে পাড়েনি রিয়াল। নিজেদের ছায়া হয়ে ছিলেন এমবাপ্পে-ভিনিরা।

উল্টো একপেশে ম্যাচে ৮৮ মিনিটে রিয়ালের জালে শেষ পেরেক ঠোকেন গনসালো রামোস। খুব কাছ থেকে গতিময় শটে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। ফাইনালে উঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।

আগামী ১৪ জুলাই শিরোপার মঞ্চে পিএসজির অপেক্ষায় আছে চেলসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রিয়াল মাদ্রিদকে ৪-০ তে উড়িয়ে ফাইনালে পিএসজি

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার