Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রুমায় বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত

BN DESK
04 September 2026, 07:30 PM পড়তে ১ মিনিট
রুমায় বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)  এর তিন সদস্য নিহত হয়েছেন। 

আজ রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফ-এর গোপন আস্তানার সন্ধান পায়। সেনাবাহিনী সেখানে অভিযানে গেলে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছেন। সেখান থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কী পরিমাণে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কুত্তা ঝিরি নামক স্থানে কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে বলে শুনেছি।

এলাকা: বান্দরবান রুমা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রুমায় বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার