Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

BN DESK
02 September 2026, 05:31 PM পড়তে ১ মিনিট
রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচশ মিটারের দূরত্বে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ সময় পৃথক ঘটনায় পাচঁজন আহত হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯ টার দিকে হাটাব জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুত গতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে রাম দাস ও ইবাদুল্লাহ চাপা পড়েন।

এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিনজন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অপরদিকে, বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭ টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। এসময় মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ভুলতার ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। প্রাইভেট চালক ও ইট বহণকারী ট্রলি চালককে আটক করা হয়েছে। প্রাইভেটকার ও ইট বহকারী ট্রলিটি জব্দ করা হয়েছে। দুটি ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

B
BN DESK | 01 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার