Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলেসহ আহত ২

BN DESK
02 September 2026, 07:53 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভবনের ছাদে স্টেইনলেস স্টিলের পাইপ বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির মালিক আরফান মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে ও অপর এক মিস্ত্রি আহত হয়েছেন।

আজ শনিবার (১৪ মার্চ)  বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় মজিবর নেতার বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরফান মোল্লা উপজেলার গোলাকান্দাইল এলাকার মৃত আফতাব মোল্লার ছেলে। আহতরা হলেন তার ছেলে লিয়ন মোল্লা এবং একই কাজে নিয়োজিত মিস্ত্রি সাদিকুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, আরফান মোল্লা তার নির্মাণাধীন ভবনের চারতলার ছাদে স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন। কাজ করার সময় লম্বা পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে তিনি তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা এবং কাজের সহযোগী মিস্ত্রি সাদিকুরও বিদ্যুতের আঘাতে আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।

ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত আরফান মোল্লার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলেসহ আহত ২

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার