Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রূপগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

BN DESK
02 September 2026, 07:38 PM পড়তে ১ মিনিট
রূপগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী প্রিয়াঙ্কা হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি হাছান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ভোরে জেলার সোনারগাঁও কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাছান মিয়া উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকার ফজলুল হকের ছেলে। 

র‌্যাব-১১ জানায়, ২০১৭ সালের ৬ নবেম্বর তারাব পৌরসভার বরাবো হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কাকে হত্যা করা হয়। এরপর নিহতের বাবা মহিউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। গত ৫ নভেম্বর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আক্তার হাছান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। 

দীর্ঘদিন হাছান মিয়া পলাতক ছিলো। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রূপগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রূপগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

B
BN DESK | 09 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার