Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রূপপুর প্রকল্পের হিসাবরক্ষক নিহত

BN DESK
05 September 2026, 06:48 AM পড়তে ১ মিনিট
রূপপুর প্রকল্পের হিসাবরক্ষক নিহত

মফস্বল ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ঈশ্বরদীতে এ দুর্ঘটনা ঘটে। মাসুম আলম রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান হেসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুম আলম নামাজ আদায় শেষে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তিনি ঈশ্বরদী শহরের শেরশাহ রোডে ভাড়া বাসায় বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রূপপুর প্রকল্পের হিসাবরক্ষক নিহত

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার