Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রেকর্ড গড়ে মেসিদের লিগে সন হিউং মিন

BN DESK
10 October 2025, 09:50 PM পড়তে ১ মিনিট
রেকর্ড গড়ে মেসিদের লিগে সন হিউং মিন

স্পোর্টস ডেস্ক: টটেনহাম ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্লাবটির লিজেন্ড সন হিউং-মিন। প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানাও খুঁজে নিয়েছেন তিনি। বুধবার মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) নিশ্চিত করেছে, রেকর্ড চুক্তিতে ৩৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান তারকাকে দলে ভিড়িয়েছে তারা। 

ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চুক্তির পরিমাণ প্রায় ২৬ মিলিয়ন ডলার। যা মেজর লিগ সকারে রেকর্ড! এর আগে লিগের রেকর্ড চুক্তিটি ছিল আটলান্টা ইউনাইটেডের। তারা গত শীতে ফরোয়ার্ড ইমানুয়েল ল্যাটে লাতকে ভেড়াতে ২২ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল। সনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে এলএএফসি। সেটা আবার দুই বছর বাড়ানোর অপশনও রয়েছে। ৩৩ বছর বয়সী এরই মধ্যে লিগস কাপে এলএএফসির ২-১ গোলে জেতা ম্যাচে উপস্থিত ছিলেন। বুধবার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। এলএ... কী অসাধারণ একটি শহর। সৎ থেকেই বলছিল এটা আমার প্রথম পছন্দ ছিল না। কিন্তু মৌসুম শেষে এলএএফসির সহ-সভাপতি জন টরিংটনের সঙ্গে প্রথম যোগাযোগের পর সেটা আমার মন পুরোপুরি বদলে দেয়। তিনি আমার অভীষ্ট লক্ষ্য কোনটা হওয়া উচিত, সেটা দেখিয়েছেন। এখন আমি সেখানেই, আমি ধারণার চেয়েও বেশি আনন্দিত, খুবই রোমাঞ্চিত।’ ওয়েস্টার্ন কনফারেন্সে এলএএফসি ষষ্ঠস্থানে অবস্থান করছে। একই ক্লাবে সন সাবেক টটেনহাম সতীর্থ উগো লরিসকেই সতীর্থ হিসেবে পাচ্ছেন। 

২০১৫ সালে বেয়ার লেভারকুসেন থেকে নর্থ লন্ডন ক্লাবে যোগ দেন সন। তার পর ৪৫৪ ম্যাচে টটেনহামের হয়ে ১৭৩ গোল করেছেন। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে জেতেন গোল্ডেন বুট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রেকর্ড গড়ে মেসিদের লিগে সন হিউং মিন

B
BN DESK | 07 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার