Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রেকর্ড দর্শকের সামনে জয় মেসির মায়ামির

BN DESK
02 September 2026, 08:57 AM পড়তে ১ মিনিট
রেকর্ড দর্শকের সামনে জয় মেসির মায়ামির

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল— সব জায়গাতেই বহু রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।

শনিবার (১৯ এপ্রিল) হান্টিংটন ব্যাংক ফিল্ড স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে খেলেছে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচ দেখতে এসেছেন ৬০ হাজার ৬১৪ দর্শক, যা কলম্বাসের ঘরের মাঠের ম্যাচের হিসেবে রেকর্ড দর্শক। এমন রেকর্ড গড়া দর্শকের সামনেই প্রতিপক্ষকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের ২৩ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ-দুর্গে হানা দিয়েও গোল করতে ব্যর্থ হন মেসি। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। গোলটি করেন মায়ামি মিডফিল্ডার বেনজামিন ক্রেমাশ্চি। মার্সেলো উইনগান্ডের ক্রস রিসিভ করে লক্ষ্যভেদ করেন ক্রেমাশ্চি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। 

১-০ গোলের জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় এখন তিনে ইন্টার মায়ামি। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট মেসি-সুয়ারেজদের মায়ামির। ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শার্লট এফসি। দুইয়ে থাকা সিনসিনাটিরও পয়েন্ট ১৯। শার্লট, সিনসিনাটি দুটি দলই খেলেছে ৯টি করে ম্যাচ। চারে থাকা কলম্বাস ক্রুর পয়েন্ট ১৮।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রেকর্ড দর্শকের সামনে জয় মেসির মায়ামির

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার