Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানিয়ে শিরোনামহীনের গান

BN DESK
03 September 2026, 08:20 PM পড়তে ১ মিনিট
রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানিয়ে শিরোনামহীনের গান

বিদেশে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে নতুন গান প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন। গানটির নাম ‘কতদূর’। এটি প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার ব্যান্ডটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

ব্যান্ডের ফেসবুক পেজে গানটি শেয়ার করে লেখা হয়েছে, ‘জীবন যাদের ভাসিয়ে নিয়ে গেছে অনেক দূর... ফানুসের মতো, নয়তো কাটা ঘুড়ির মতো। পরিবারকে ভালো রাখতে যারা দিনরাত কষ্ট করে যাচ্ছেন, রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান- তাদের জন্যই আমাদের এই গান।

গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের প্রধান সদস্য জিয়াউর রহমান। একই সঙ্গে তিনি ভিডিও পরিচালনাও করেছেন।

গানের ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন কাজী তানিম শাহরিয়ার, তাসিফা তাসু, শেখ স্বপ্না, রেশ রহমান, তানজীব ফেরদৌস, শেখ মহিবুল, শাহরিয়ার রোহান ও আহসান রাবিব। ভিডিওটির শুটিং হয়েছে বাংলাদেশ এবং থাইল্যান্ডে।

বলা যেতে পারে ‘কতদূর’ শুধুই একটি গান নয় বরং এটি একটি আবেগমাখা শ্রদ্ধা প্রবাসীদের জন্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানিয়ে শিরোনামহীনের গান

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার