Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রেলওয়ে হকার্স কড়িতলা (পূর্ব সাইড) মার্কেট ব্যবসায়ী সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 06:39 PM পড়তে ১ মিনিট
রেলওয়ে হকার্স কড়িতলা (পূর্ব সাইড) মার্কেট ব্যবসায়ী সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া রেলওয়ে হকার্স মার্কেট কড়িতলা ( পূর্ব সাইড) মার্কেটে  ব্যবসায়ী সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়  প্রধান অতিথি ছিলেন মার্কেট ব্যবসায়ী সমিতি’র প্রধান উপদেষ্টা, বগুড়া পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল বারী এরশাদ। বিশেষ অতিথি ছিলেন শাপলা সুপার মার্কেট বগুড়ার আহবায়ক মোঃ মাহফুজুল হক, বাদুড়তলা মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ কায়েস,  রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট ( পূর্ব সাইড)  ব্যবসায়ী মোঃ হাতেম গাজী।

সভাশেষে উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ মনোনয়নে আলহাজ্ব মোঃ মনির হোসেন'কে আহবায়ক,  মোঃ লিটন হোসেন'কে ১নং যুগ্ম আহবায়ক ও  মোঃ জাহিদুল ইসলাম মিন্টু'কে সদস্য সচিব ( সাধারণ সম্পাদক) করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ৷ সাধারণ সভা পরিচালনা করেন সদস্য সচিব- মো: জাহিদুল ইসলাম ( মিন্টু) । খবর বিজ্ঞপ্তি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রেলওয়ে হকার্স কড়িতলা (পূর্ব সাইড) মার্কেট ব্যবসায়ী সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত

B
BN DESK | 19 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার