Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রেললাইনের ওপর হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

BN DESK
02 September 2026, 01:26 PM পড়তে ১ মিনিট
রেললাইনের ওপর হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক:   ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রনি শেখ (৩০) নামে এক যুবকক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। 

নিহত রনি শেখ ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি মাছের আড়তে কাজ করতেন।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবজাল হোসেন বলেন, “ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রনি শেখ নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজ শেষে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।”

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রেললাইনের ওপর হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার