Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোগী সেজে হাসপাতাল পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী

BN DESK
04 September 2026, 03:16 AM পড়তে ১ মিনিট

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া রোগী সেজে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।

আজ বুধবার (৪ মার্চ) সকালে পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে গিয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সকালে সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করে চিকিৎসা নেওয়ার প্রক্রিয়ায় অংশ নেন তিনি। এরপর হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে তারা সময়মতো উপস্থিত আছেন কিনা, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কিনা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সঠিকভাবে হচ্ছে কিনা—এসব বিষয়ে খোঁজ নেন।

তিনি জরুরি বিভাগও পরিদর্শন করেন এবং রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কিনা ও সেবার মান কেমন—সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা সম্পর্কে সন্তুষ্টির মাত্রা জানার চেষ্টা করেন।

জাহান্দার আলী মিয়া জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে হঠাৎ এই পরিদর্শনে আসেন তিনি, যাতে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য।

পরিদর্শনকালে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রোগী সেজে হাসপাতাল পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার