Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোজিনার গ্রাম্য সরল জীবনে মুগ্ধ ভক্তরা

BN DESK
03 September 2026, 09:30 PM পড়তে ১ মিনিট
রোজিনার গ্রাম্য সরল জীবনে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তা-ই নয়, তার সফলতার গণ্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও—ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন রোজিনা।

শুধু অভিনয়শৈলীতেই নয়, ইন্ডাস্ট্রির ব্যাবসায়িক সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিক দূরে, তবে ভালোবাসায় একটুও ভাটা পড়েনি এই বর্ষীয়ান অভিনেত্রীর প্রতি। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মেয়ে রোজিনা এবারের ঈদের ছুটি কাটাচ্ছেন গ্রামেই। শিকড়ের টানেই এবারের ঈদ পালন করলেন নিজ গ্রামে। আর সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা এমনকি এক অনুরাগীর গান শোনা সবই মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টংদোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ-সরল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার অপেক্ষা রাখে না। কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন রোজিনা। যেখানে দেখা যায় চুল খোঁপা করে বাঁধা, হাতে খুন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন দেশের বাড়িতে রান্না করছি ছোট মাছের চচ্চড়ি আর বোয়াল মাছের ঝোল। অভিনেত্রীর এই সরল জীবনের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

রোজিনার গ্রাম্য সরল জীবনে মুগ্ধ ভক্তরা

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার