Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোনালদোর আল নাসর ছেড়ে এমএলএসে যাওয়ার গুঞ্জন

BN DESK
02 September 2026, 03:47 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আল নাসর ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এমন গুঞ্জনই এখন সৌদি ফুটবলে আলোচনার কেন্দ্রে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় পর্তুগিজ সুপারস্টারের ম্যাচ বয়কটের খবর আগেই চাউর হয়েছিল। তার ওপর করিম বেনজেমার আল হিলালে নাম লেখানোর পর রোনালদোর দল ছাড়ার জল্পনা আরও জোরালো হয়েছে। 

পর্তুগিজ গণমাধ্যমের দাবি, সৌদি প্রো লিগের দলবদলে আল হিলালকে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যে বিশেষ সুবিধা দিচ্ছে, তাতে নারাজ সি আর সেভেন। সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও ওয়ার্কলোড বা ফিটনেস ম্যানেজমেন্টের কোনো ইস্যু না থাকলেও আল রিয়াদের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি আল নাসর তারকা। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দলবদল ঘিরে চলা অসন্তোষই এর মূল কারণ বলে জানা গেছে। সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানায় পরিচালিত হয় প্রো লিগের চারটি ক্লাব আল নাসর, আল ইত্তিহাদ, আল আহলি ও আল হিলাল। দলবদলের বাজারে অন্য ক্লাবগুলো হাই-প্রোফাইল ফুটবলার দলে টানলেও রোনালদোর আল নাসর পাচ্ছে না নিজেদের পছন্দের তারকাদের। পিআইএফের এই আচরণকেই নিজের ট্রফি-খরার অন্যতম কারণ হিসেবে দেখছেন আল নাসর অধিনায়ক।

সি আর সেভেনের অসন্তোষের গুঞ্জন আরও জোরালো হয়েছে তার সাবেক সতীর্থ করিম বেনজেমার দলবদলের খবরে। আল ইত্তিহাদ ছেড়ে ফরাসি তারকা যোগ দিয়েছেন আল হিলালে। ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্ণিল ক্লাব ক্যারিয়ারে একমাত্র আক্ষেপের নাম হয়ে উঠেছে আল নাসর। ইউরোপের শীর্ষ সব ক্লাবের সঙ্গে শিরোপা জিতলেও এখনো নাসরের হয়ে লিগ শিরোপার স্বাদ পাননি তিনি। ৪০ বছর পেরিয়েও সৌদি প্রো লিগে খেলে রোনালদো বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলার। লিগের শেষ দুই মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও তিনি। যেখানে খেলেছেন, সেখানেই প্রো লিগের প্রশংসা করেছেন কণ্ঠভরে। এমনকি হয়েছেন সৌদি আরবের ২০৩৪ ফুটবল বিশ্বকাপের শুভেচ্ছা দূতও।ক্লাবের সঙ্গে মনোমালিন্যের জেরে যদি তিনি প্রো লিগ ছাড়েন, তবে কোথায় হতে পারে তার পরবর্তী গন্তব্য? পর্তুগিজ গণমাধ্যমের মতে, মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমাতে পারেন রোনালদো। যেখানে আবারও দেখা যেতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রোনালদোর আল নাসর ছেড়ে এমএলএসে যাওয়ার গুঞ্জন

B
BN DESK | 04 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার