Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোনালদোর প্রতি মাসে আয় মেসির এক বছরের দ্বিগুণ!

BN DESK
10 October 2025, 10:49 AM পড়তে ১ মিনিট
রোনালদোর প্রতি মাসে আয় মেসির এক বছরের দ্বিগুণ!

স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনার পর অবশেষে আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি সই করেছেন। আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এবার যা বেতন পাবেন, সেটি চোখ কপালে ওঠার মতো!

ওয়ার্ল্ড সকার টক-এর তথ্য অনুযায়ী, দুই মৌসুমের জন্য রোনালদোর সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে আল নাসর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৮৯১ কোটি টাকার মতো। রোনালদোর প্রসঙ্গ যখন আসছে, তখন প্রথাগতভাবেই লিওনেল মেসির নাম চলে আসে। রোনালদো এমন অবিশ্বাস্য আয় করছেন, মেসির আয় তাহলে কত? শুনে অবাক লাগতে পারে। রোনালদো এবার এক মাসে যা আয় করবেন, সেটি যুক্তরাষ্ট্রের লিগে ইন্টার মিয়ামির হয়ে মেসির এক বছরের আয়ের দ্বিগুণ!

গোলডটকম-এর চলতি বছরের এক প্রতিবেদনে জানা গেছে, মেসি ইন্টার মিয়ামিতে বছরে ২০ মিলিয়ন ডলার আয় করেন। রোনালদো নতুন চুক্তিতে এক মাসেই আয় করবেন ৩৯ মিলিয়ন ডলার, যা মেসির এক বছরের আয়ের প্রায় দ্বিগুণ। ফলে কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট রোনালদোই। এবং ৪০ বছর বয়সে রোনালদো পারফরম্যান্সের দিক থেকেও লড়াই করছেন ২৮ বছরের যুবকদের সঙ্গে।

সৌদি ক্লাবে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। এই বয়সেও দারুণ খেলছেন পর্তুগালের হয়েও, সম্প্রতি জিতেছেন উয়েফা নেশন্স লিগ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রোনালদোর প্রতি মাসে আয় মেসির এক বছরের দ্বিগুণ!

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার