Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোনালদোর হাতে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন ট্রফি 

BN DESK
02 September 2026, 08:07 AM পড়তে ১ মিনিট
রোনালদোর হাতে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন ট্রফি 

স্পোর্টস ডেস্ক: স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফেভারিট হিসেবে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২১ মিনিটে লিড নেয় স্প্যানিশরা। মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডির গোলে লিড নেয় দে লা ফন্তের দল। তবে সমতায় ফিরতে সময় নেয়নি পর্তুগাল। ২৬ মিনিটে নুনো মেন্ডেজের গোলে স্কোরলাইন ১-১ করে দলটি। ৪৫ মিনিটে মিকেল ওয়াইয়েরজাবালের গোলে আবারও লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।

বিরতির পর ক্রিশ্চিয়ানো রোনালদোর হেড পর্তুগিজদের সমতায় ফেরায়। ৬১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন সিআরসেভেন। নির্ধারিত আর অতিরিক্ত সময়ে স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে আলভারো মোরাতার নেয়া স্পেনের চতুর্থ শট পর্তুগাল গোলকিপার রুখে দিলে ৫-৩ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো নেশনস লিগ ট্রফি জিতে নেয় রোনালদোর দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রোনালদোর হাতে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন ট্রফি 

B
BN DESK | 09 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার