Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোববার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ 

BN DESK
02 May 2026, 11:44 PM পড়তে ১ মিনিট

আগামীকাল রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। শপথ শেষে নতুন সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এর আগে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। এর আগে ২৯ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

রোববার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ 

B
BN DESK | 02 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার