Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোহিঙ্গা আশ্রয়শিবিরে মাটির দেয়াল চাপা পড়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু

BN DESK
10 October 2025, 10:45 PM পড়তে ১ মিনিট
রোহিঙ্গা আশ্রয়শিবিরে মাটির দেয়াল চাপা পড়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মাটির দেয়াল চাপা পড়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শিশু আহত হয়েছে। 
 
আজ সোমবার (২ জুন) ভোরে উপজেলার ২ নম্বর ক্যাম্পের ডি ৩ ইস্ট ব্লকে এ ঘটনা ঘটে।
 
নিহত রোহিঙ্গা যুবক মোহাম্মদ আয়াস (২২) ওই ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে। আহত কামাল উদ্দিন (১২) একই ক্যাম্পের জামাল উদ্দিনের ছেলে।
 
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, মাটির দেয়াল ধসে মোহাম্মদ আয়াস ও কামাল উদ্দিন আহত হন। এসময় আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় তাদের বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কামাল উদ্দিন সুস্থ হলেও মোহাম্মদ আয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
তিনি জানান, দুই রোহিঙ্গা সম্প্রতি মিয়ানমার থেকে নতুন এসেছেন। দুইজনই মোহাম্মদ আয়াসের বোনের বাড়িতে অস্থায়ীভাবে বসবাস করছিল। তারা এখনও নিবন্ধন ইউনিট থেকে বায়োমেট্রিক নিবন্ধন কার্ড পায়নি।
এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রোহিঙ্গা আশ্রয়শিবিরে মাটির দেয়াল চাপা পড়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার