Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী নবী হোসন গ্রুপের ৪ সদস্য আটক

BN DESK
10 October 2025, 02:04 PM পড়তে ১ মিনিট
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী নবী হোসন গ্রুপের ৪ সদস্য আটক

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী ও এপিবিএন পুলিশের যৌথ অভিযানে নগদ ১৪ লাখ টাকা ও ১টি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আরসার কমান্ডার শীর্ষ সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৪ সদস্যকে আটক করেছে।

গতকাল রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে ক্যাম্প ১১-এর সি/৬ ব্লকের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

আটকরা হলেন , ক্যাম্পের ১১ এর ই ব্লকের মো. ইউসুফের ছেলে মো. আনাস (৩০) একই ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা ছৈয়দ আহামদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫), ক্যাম্প-৯ ব্লক সি ১৪ এর বাসিন্দা নুর বসরের ছেলে মনসুর (৩২), ক্যাম্প ৯ এর সি ব্লক ১৬ এর বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে ইয়াসের আরাফাত (৩৫)।

সেনাবাহিনী জানায়, রোববার ক্যাম্প-১১তে ডাকাত নবী হোসেনের দলের সদস্যরা অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সঙ্গে বিদেশি অস্ত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আসে।তৎক্ষণাৎ যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস পালিয়ে যেতে সক্ষম হলেও নবী হোসেন দলের ৪ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।

 

এ সময় তাদের কাছে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র (UZI SMG) এবং ১৪ লাখ টাকা পাওয়া যায়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি মিয়ানমারের সেনাবাহিনী ব্যবহার করে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা রোহিঙ্গা নবী হোসেনের নেতৃত্বাধীন দলের সক্রিয় সদস্য। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যৌথবাহিনী কক্সবাজারস্থ টিমের গণমাধ্যম শাখার কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া বিদেশি আগ্নেয়াস্ত্র শীর্ষ সন্ত্রাসী নবী হোসেনের ক্যাম্প-৮ (ইস্ট) এলাকার আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

 

নবী হোসেন বর্তমানে আরসার কমান্ডার এবং আরসিপিআর এর প্রধান নেতা দিল মোহাম্মদের অধীনে কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে ।

২০২৩ সালে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন নবী হোসেন। তারপর থেকেই তিনি এ ধরনের কাজ করছেন।

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী নবী হোসন গ্রুপের ৪ সদস্য আটক

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার