Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে লেকের পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 09:56 PM পড়তে ১ মিনিট
রোহিঙ্গা ক্যাম্পে লেকের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের লেকের পানিতে ডুবে গিয়ে মোহাম্মদ ছলিম (১৪) নামের এক শিশু মারা গেছে।
 
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্প-১৯ এর কাঁটাতারের পার্শ্ববর্তী পাহাড় সংলগ্ন লেকে এ ঘটনাটি ঘটে।
 
নিহত ছলিম ১৯ নম্বর ক্যাম্পের ব্লক এ/২ বসবাসরত মোহাম্মদ নাসিমের ছেলে।
 
৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, বন্ধুদের সাথে খেলতে গিয়ে ছলিম পাহাড়ের লেকে সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে পানির সাথে ভেসে যায়। রোহিঙ্গারা খবর দিলে পুলিশ খুঁজাখুঁজি করে ভাসমান অবস্থায় শিশুকে উদ্ধার করে পার্শ্ববর্তী আইওএম হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
 
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে লেকের পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার