Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রোহিঙ্গা যুবকদের নারী পুলিশকে উত্ত্যক্ত করায় রোহিঙ্গা-পুলিশ ধস্তাধস্তি

BN DESK
01 September 2026, 05:39 PM পড়তে ১ মিনিট
রোহিঙ্গা যুবকদের নারী পুলিশকে উত্ত্যক্ত করায় রোহিঙ্গা-পুলিশ ধস্তাধস্তি

নিউজ ডেস্ক:  কক্সবাজারের উখিয়ায় ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশের এক নারী সদস্যকে ইভটিজিংকে কেন্দ্র করে ইটপাটকেলের ঘটনা এবং রোহিঙ্গা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা হয়েছে।

রোববার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পিছনের দিক থেকে বোরকা ধরে টান দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। পরে পিছনে থাকা তার স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে রোহিঙ্গা যুবকেরা।

একপর্যায়ে ওই যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেলে তাদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এছাড়া উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা এসে সংঘর্ষ থামায় ও উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রোহিঙ্গা যুবকদের নারী পুলিশকে উত্ত্যক্ত করায় রোহিঙ্গা-পুলিশ ধস্তাধস্তি

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার