Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

র‌্যাবের অভিযানে গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার : ট্রাক উদ্ধার

BN DESK
04 April 2026, 03:39 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়াসহ বিভিন্ন স্থান থেকে আন্ত : জেলা চোর চক্রের সর্দারসহ পাঁচ সদস্যকে গ্রেফতার ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর পাইকড়তলা এলাকার মৃত সাদেকুর ইসলামের ছেলে পয়স্বিনী রাসেল ইসলাম (৪০) থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন যে গত ৭ ফেব্রুয়ারি রাত পৌনে ৩ টার দিকে তার খামার হতে গরু চোর চক্রের সর্দার জসিম উদ্দিন জুয়েল (৩৩) এবং অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন চোর ৫টি গরু চুরি করে একটি নীল রংয়ের ট্রাকে তুলে নিয়ে চলে যায়।

সিসিটিভির ক্যামেরার ফুটেজে তিনি বিষয়টি দেখতে পান। গরুগুলোর মূল্য প্রায় ১৬ লাখ টাকা। পরে চোর চক্রকে ধরতে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় দুইটি পৃথক অভিযান চালিয়ে সন্ধিগ্ধ আসামি জেলার সোনাতলা থানার কুশারঘোপ (দক্ষিন পাড়া জলিল মেম্বারের বাড়ি বালুয়াহাট) এলাকার মোঃ আব্দুল জলিল মোল্লার ছেলে তারাজুল ইসলাম(৩০), এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার পশ্চিম জাহাঙ্গীরাবাদ (নয়াপাড়া) এলাকার মোজাম্মেল হক মন্ডলের ছেলে সজল মন্ডল (৩৯)কে গ্রেফতার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় আরও দুটি পৃথক অভিযান পরিচালনা করে বগুড়ার শিবগঞ্জ থারার জীবনপুর দক্ষিণপাড়া এলাকার নাজমুল হোসেনের ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (৩০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া এলাকার শহিদুলের ছেলে শরিফুল (২৬)কে গ্রেফতার করা হয়।

এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২,সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী’র যৌথ অভিযানে রাজশাহীর তানোর থানা এলাকা হতে চোর চক্রের সর্দার মামলার এজাহার নামীয় আসামি বগুড়ার সোনাতলা থানার কুশার ঘোপ এলাকার জসিম উদ্দিন জুয়েল (৩৩)কে গ্রেফতার করা হয়।

এ সময় চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন দ্রবাদি ও ১টি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৮-৪৪১০) উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

র‌্যাবের অভিযানে গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার : ট্রাক উদ্ধার

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার