Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

র‌্যাব সদস্যকে কুপিয়ে মাদককারবারীকে ছিনতাই 

BN DESK
14 February 2024, 02:24 PM পড়তে ১ মিনিট
র‌্যাব সদস্যকে কুপিয়ে মাদককারবারীকে ছিনতাই 

মফস্বল ডেস্ক : নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাব’র এক সদস্যকে কুপিয়ে জখম করে ইউনুস আলী (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ওই র‌্যাব সদস্যের নাম ইমরান হোসেন (৩৫)।

স্থানীয় থানা পুলিশ সূত্র বলছে, ঢাকার উত্তরাস্থ র‌্যাব-১ ও নরসিংদীর র‌্যাব-১১ এর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় যায়। অভিযানে স্থানীয় মাদককারবারী ইউনুস আলীকে আটক করা হয়। তাকে নিয়ে আসার সময় তার আত্মীয়-স্বজনরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। র‌্যাব সদস্য (কনস্টেবল) ইমরান হোসেন হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হন। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র‌্যাব’র মাদকবিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের ওপর হামলা হয়েছে। এতে তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। ইতোমধ্যে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

র‌্যাব সদস্যকে কুপিয়ে মাদককারবারীকে ছিনতাই 

B
BN DESK | 14 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার