Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরের সংসদ সদস্য নাজিম উদ্দিন মারা গেছেন

BN DESK
04 September 2026, 07:58 AM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরের সংসদ সদস্য নাজিম উদ্দিন মারা গেছেন

নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ (৫৭)  রাজধানীর বনানী এলাকার নিজ বাসভবনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১০ মার্চ) রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

নাজিম উদ্দিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিক। 

নাজিম উদ্দিন আহমেদ বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 

পারিবারিক সূত্র জানায়, ১৯৬৮ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ভাদুর মিয়া বাড়িতে নাজিম উদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে বিএনপির এই নেতা স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


নাজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরের সংসদ সদস্য নাজিম উদ্দিন মারা গেছেন

B
BN DESK | 11 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার