Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

BN DESK
03 April 2026, 01:22 AM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরে একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় ‘এনবিসি ব্রিকস’ (যা স্থানীয়ভাবে আকবর কোম্পানির ব্রিক ফিল্ড নামে পরিচিত) নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চরভুতা গ্রামের সেলিমের ছেলে রুবেল (২০) এবং একই গ্রামের তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও শ্রমিকরা ইটভাটায় কাজ করছিলেন। দুপুরে কাজ শেষে টিনের তৈরি একটি ঘরে বিশ্রাম নিতে যান দুই শ্রমিক। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দোলন আক্তার তাদের মৃত ঘোষণা করেন। 

ডা. দোলন আক্তার জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার