Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

BN DESK
10 October 2025, 09:26 PM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের (২৩) অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি জামাল আহমেদ সনিকে নোয়াখালী জেলা শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

জামাল আহমেদ জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের শফি আলমের ছেলে। র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে জামাল তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী ডাক-চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘‘ধর্ষণের অভিযোগে এক গৃহবধূ মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে। আসামিকে থানায় হস্তান্তর করা হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

B
BN DESK | 26 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার