Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি গ্রেপ্তার

BN DESK
01 September 2026, 06:57 PM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হত্যাসহ ২৩ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সন্ত্রাসী আলমগীর হোসেন প্রকাশ কদু আলমগীর ধরা পড়েছেন।

আজ সোমবার (১১ আগস্ট) ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের বাড়ি থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।

কদু আলমগীর কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। 

থানা পুলিশ জানায়, আলমগীর ২০২৩ সালে বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হত্যা মামলার অন্যতম আসামি। এ হত্যা মামলাসহ তার বিরুদ্ধে ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি অস্ত্রধারী ও মাদক কারবারের সঙ্গেও জড়িত রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়জুল আজীম বলেন, ‘আলমগীরকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজিসহ কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি গ্রেপ্তার

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার