Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

BN DESK
04 September 2026, 10:01 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে বিকাশকর্মী শাহরিয়া রাজুর (২৮) মৃত্যু হয়েছে। পাশের জেলা চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবে মেঘনা নদীর তীরে বন্ধুদের সঙ্গে ইফতার তিনি লক্ষ্মীপুরে ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়।

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের সর্দার বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বন্ধুদের সবসময় মাতিয়ে রাখা রাজু এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তিনি নিয়মিত রক্তদান দানসহ সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। 

নিহত রাজু সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি বিকাশের রায়পুর শাখায় চাকরি করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু ও কয়েকজন বন্ধু শনিবার বিকেলে চাঁদপুরের চরভৈরব লঞ্চঘাট এলাকায় ইফতার করতে যায়। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে এসে তার মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি লরির নিচে ঢুকে যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাজু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা লরিটি সরকারি কাজে নিয়োজিত ছিল বলে জানায় স্থানীয়রা। কোন ধরণের সতর্কবার্তা বা চিহ্ন ছাড়াই অন্ধকারে সড়কের ওপর লড়িটি দাঁড় করিয়ে রাখা হয়। 

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিকল হয়ে যাওয়ায় লরিটি সড়কের দাঁড় করা ছিল। বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। নিহতের মরদেহের ময়না তদন্ত করাবে না বলে পরিবার জানিয়েছে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

B
BN DESK | 02 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার