Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে পানিতে ডুবে এক বছরে ১২৫ শিশুর মৃত্যু

BN DESK
01 September 2026, 06:52 PM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে পানিতে ডুবে এক বছরে ১২৫ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে এক বছরে পানিতে ডুবে ১২৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪০ শিশুর মৃত্যু হয়। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ শিশুদের সাঁতার শেখানোর প্রতি জোর দিলে এর সংখ্যা কমতে পারে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবসে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় তথ্যটি প্রকাশ করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। পরে একটি র‍্যালি বের করা হয়।

তথ্যে আরও জানানো হয়, এক বছরে পানিতে ডুবে রায়পুরে ২০ জন, রামগঞ্জে ২৮ জন, কমলনগরে ২৮ জন এবং রামগতি উপজেলায় ৯ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজ হাসান সুজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ইউএনও জামশেদ আলম রানা বলেন, ‘লক্ষ্মীপুর নিচু এলাকা। বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা তৈরি হয়। এটি শিশুদের জন্য হুমকি স্বরূপ। একটু অসচেতন হলে যে কোনো বাচ্চা পানিতে ডুবে মারা যেতে পারে। এজন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও শিশুদের সাঁতার শিখানো জরুরি।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে পানিতে ডুবে এক বছরে ১২৫ শিশুর মৃত্যু

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার