Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

BN DESK
01 September 2026, 06:55 PM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে পানিতে ডুবে আয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়নটির যাদৈয়া গ্রামের ওসমান হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

আয়ান ওই বাড়ির খোরশেদ আলমের তৃতীয় ছেলে। তার মৃত্যুতে ঈদের আনন্দের বদলে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আয়ানের আত্মীয় শারমিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়ানের মা পানি আনতে পাশের একটি পুকুরে যান। এ সময় ঘরের মধ্যে শিশুটিকে রেখে যান তিনি। ঘরে ফিরে শিশুটিকে না পেয়ে ঘরের পাশে থাকা ডোবায় তাকে খুঁজতে নামেন। সেখানে ডুবন্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

B
BN DESK | 17 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার