Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে পিকআপের চাপায় ব্যবসায়ী নিহত

BN DESK
05 September 2026, 04:23 AM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে পিকআপের চাপায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরে পিকআপের চাপায় মনির হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে হাজিরহাট এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন রামগতি উপজেলার ৬নং ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, সোমবার ভোরে সদরের পিয়ারাপুর কাঁচাবাজার থেকে জিনিসপত্র কিনে একটি পিকআপে করে রামগতির দিকে যাচ্ছিলেন মনির হোসেন। পিকআপটি হাজিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা আরেকটি পিকআপের চাপায় ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন।

মো. তৌহিদুল ইসলাম বলেন, মনির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে পিকআপের চাপায় ব্যবসায়ী নিহত

B
BN DESK | 03 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার