Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে বাসচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

BN DESK
10 October 2025, 11:34 AM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে বাসচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় আনন্দ পরিবহনের একটি বাসের চাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এতে লক্ষ্মীপুর-রায়পুর-চাঁদপুর সড়কের যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আজ শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। এসময় আরও দুই ছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় সহপাঠীদের সঙ্গে মরিয়ম রাস্তা পার হচ্ছিলো। এসময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মরিয়মসহ তার দুই সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। পরে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। 

সড়ক অবরোধকারীরা বলেন, দুর্ঘটনায় ছাত্রীরা আহত হওয়ার পর বাসটি পেছনে এসে পুনরায় তাদেরকে চাপা দেয়। ইচ্ছে করেই পুনরায় চাপা দিয়ে মরিয়মের মৃত্যু নিশ্চিত করে চালক। এতে ফুঁসে ওঠেন এলাকাবাসী। প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ঘটনার বিচার দাবি করেন তারা। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। সড়কে গাছ ফেলে অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বাসচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার