Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ একজন নারী আটক

BN DESK
10 October 2025, 07:03 PM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ একজন নারী আটক

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক সাজু হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশি পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশি পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তবে ঘর থেকে অস্ত্র উদ্ধার ও জুয়েলের স্ত্রী সাজুকে আটক করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ একজন নারী আটক

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার