Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ২

BN DESK
05 February 2026, 08:22 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজীব (২৪)।বুধবার দিবাগত রাত ১টার দিকে চন্দ্রগঞ্জ-নোয়াখালী সীমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশি অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

রাতেই প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাপ্টেন আরমান হাবিব অপু। তিনি জানান, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়। তিনি ছাড়াও অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ২

B
BN DESK | 05 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার