Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ২

BN DESK
10 October 2025, 04:58 AM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ২

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।  

আজ সোমবার (১২ মে) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ মধ্য বাজারের শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টস ও আল মদিনা বস্ত্রালয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা বিদেশি নোটগুলো জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় ৪৮ লাখ ৫ হাজার ৯১০ টাকা।  

আটকরা হলেন- শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ ও আল মদিনা বস্ত্রালয়ের মালিক ইব্রাহিম খলিল।  

জানা গেছে, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে চন্দ্রগঞ্জ মধ্য বাজারের নিতাই গৌর বস্ত্রালয় ও আল মদিনা বস্ত্রালয় নামক কাপড়ের ব্যবসার আড়ালে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রি করে আসছিলেন এরা। সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে। পরে আটকদের চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন রাহাত জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ২

B
BN DESK | 12 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার