Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে পিটুনি, ভিডিও ভাইরাল

BN DESK
10 October 2025, 09:01 PM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে পিটুনি, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক:  মাদ্রাসা শিক্ষক বেত দিয়ে শিশু শিক্ষার্থীকে ক্রমাগত পেটানো।  পেটাতে পেটাতেই কান ধরে ওঠবস করতে বললেন শিক্ষক। যখন শিশুটি কান ধরে ওঠবস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন। পিটুনির এই দৃশ্য কেউ একজন ভিডিওতে ধারণ করে ছড়িয়ে দিয়েছে ফেসবুকে। 

ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার আলীপুর হাফিজিয়া মাদ্রাসার। শিশুটি সেখানে হেফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর।


বৃহস্পতিবার ছড়িয়ে পড়া শিশু নির্যাতনের ভিডিওটি ছিল ৩৫ সেকেন্ডের। এর মধ্যে, প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা যায় শিক্ষককে। এসময় ২১ বার বেত দিয়ে আঘাত করেছেন তিনি ওই শিশু শিক্ষার্থীর শরীরে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় আসছেন না। তার মুঠোফোনও বন্ধ। বিষয়টি সম্পর্কে জানতে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। 

মাদ্রাসার আশপাশের বাসিন্দা, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ঘটনাটি গত সোমবারের। লেখাপড়ায় অমনোযোগীর অভিযোগে শিক্ষক ওই শিশুটিকে অমানবিকভাবে পিটিয়েছেন।

মারধরের এই ভিডিও নজরে এসেছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ। তিনি বলেন, ‘‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। এই বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা মিলেছে। গোয়েন্দা পুলিশও (ডিবি) বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে পিটুনি, ভিডিও ভাইরাল

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার