Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে যুবকের হাত-মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 06:57 PM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুরে যুবকের হাত-মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে হাত ও মুখ বাঁধা অবস্থায় শিমুল বাঘা (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শিমুল ওই বাড়ির মোতাসিন বাঘার ছেলে। 

শিমুলের বাবা মোতাসিন বাঘা জানান, ভোরে সবার সঙ্গে সেহরি খায় শিমুল। পরে ফজরের নামাজ পড়তে বের হয় সে। যাবার সময় ভেতর থেকে ঘরের দরজা দিয়ে দিতে বলে যায়। সকালে এলাকার লোকজন তার মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে আমাদের খবর দেয়। 
শিমুলের ভাই মনছুর বাঘা বলেন, মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকলেও পা মাটির সঙ্গে লেগে ছিল। তার দুই হাত পেছন থেকে ও পরনের গেঞ্জি দিয়ে মুখ বাঁধা ছিল। এটি হত্যাকান্ড। কেউ তাকে হত্যার করেছে। 
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, ঘটনাটি রহস্যজনক। ময়ানাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে যুবকের হাত-মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 13 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার