Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 12:48 AM পড়তে ১ মিনিট
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে মায়ের নামে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ার মা খোদেজা বেগম (৬০) কে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ ছেলে ফখরুল ইসলাম রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা আক্তার স্বপ্না (৩০) কে গ্রেপ্তার করেছে। 
 
পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার (০৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ০৮ জুন (সোমবার) রাতে বাড়িতে কেউ না থাকার সুবাধে ছেলে রাজু ও তার স্ত্রী  মানিকা আক্তার স্বপ্না নিজ ঘরে খোদেজা বেগম কে মারধর করে গলায় কাপড় পেঁছিয়ে হত্যা চেষ্টা করে। তার ছোট ছেলে রাকিব হোসেন এসে মাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 
 
এ ঘটনায় রাকিব হোসেন বাদী হয়ে ভাই রাজু ও ভাবী স্বপ্না কে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

B
BN DESK | 10 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার