Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লন্ডনে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া

BN DESK
08 April 2026, 04:35 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলা চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দখলে থাকা একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন আর সেটি ধ্বংস করা হয়েছে ব্রিটেনের দেওয়া ম্যালয় টি-১৫০ হেভি-লিফট ড্রোন ব্যবহার করে। এমন তথ্য ফাঁস হওয়ার পর এই আহ্বান জানান তারা।

গত বছরের মার্চে দিনিপ্রো নদীর উপনদী কোঙ্কার ওপর অবস্থিত একটি কৌশলগত সেতু ধ্বংস করে দেয় ইউক্রেনীয় বাহিনী। সম্প্রতি এই তথ্য ফাঁস হওয়ার পর রাশিয়ার সাধারণ নাগরিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজ উড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বিশেষজ্ঞ ভ্লাদিমির কর্নিলভ ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিটিশরা রুশ ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের সরাসরি অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে দম্ভ করছে। এখনই সময় রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে লন্ডনের গুরুত্বপূর্ণ ওয়েস্টমিনস্টার ব্রিজটি ধ্বংস করে দেওয়ার। প্রয়োজনে হুথি বা ইরানিদের দিয়ে এই হামলা চালানো হবে।

এদিকে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। মঙ্গলবার প্রস্তাবটি জাতিসংঘে তোলা হয়।

নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের ওপর ভোটের ফলাফল ছিল—১১টি পক্ষে, দুটি বিপক্ষে এবং বাকি দুটি দেশ ভোটদানে বিরত ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লন্ডনে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার