Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন সুবহা

BN DESK
04 September 2026, 12:04 AM পড়তে ১ মিনিট
লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন সুবহা

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানিন সুবহা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তানিন। এরপর সোমবার সন্ধ্যার দিকে পুনরায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাকে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই লাইফ সাপোর্টে আছেন তিনি।

জানা গেছে, গতকাল হঠাৎ বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন তানিন। বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয় তার। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে আফতাবনগরের হাসপাতাল থেকে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। তানিন দুই যুগ ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন। নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেন এই অভিনেত্রী। তার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তানিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন সুবহা

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার