Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লাউয়াছড়া বনে দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

BN DESK
10 October 2025, 10:43 PM পড়তে ১ মিনিট
লাউয়াছড়া বনে দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

নিউজ ডেস্ক:   মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় গাছের সাথে ধাক্কা লেগে অল্পের জন্য ঢাকাগামী কালনী এক্সপ্রেস বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে হেলে পড়া একটি গাছের সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানায়, প্রচণ্ড বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের উপর একটি বড় গাছ হেলে পড়ে। এসময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রমকালে হেলেপড়া গাছটির সাথে ধাক্কা লাগে। গাছের সাথে ধাক্কায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, ‘‘গাছের সাথে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি বাকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

লাউয়াছড়া বনে দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার